এয়ারলাইন মার্কেট ডাইনামিক্স প্রচলিত অন্যান্য পণ্যের মার্কেট ডাইনামিক্স থেকে কেন ব্যতিক্রম?
·
ভিন্নধর্মী
পণ্য :
·
অসংরক্ষন
যোগ্য পণ্য(Non-perishable products):
·
Higher
Fixed Cost/Low Marginal Cost:
·
চাহিদা
ও যোগানের সামঞ্জস্যতার অনিশ্চয়তা:
·
নিয়ন্ত্রণ
ও বিধিনিষেধ (Regulations):
·
জটিল
মূল্য নির্ধারণী প্রক্রিয়া:
·
ভিন্ন
ধরণের প্রতিযোগিতা:
·
উচ্চমূল্যের
সেবা:
·
চাহিদার
সাথে যোগানের সীমাবদ্ধতা:
·
বিক্রয়
পদ্ধতি:
অসংরক্ষন
যোগ্য পণ্য(Non-perishable products) :
এয়ার টিকেট অসংরক্ষন যোগ্য নয়। সাধারণত একটি ফ্লাইটের আসন বা টিকেট সর্বোচ্চ এক বছর
আগে থেকে বিক্রয় হয়। সারা বছর ধরে Airline
Reservation System-এর মাধ্যমে ফ্লাইট এর টিকিটগুলো বিভিন্ন বিক্রয় মাধ্যমের
(Direct/Indirect বা Online/Offline মাধ্যম) দ্বারা বিক্রয় হয় এবং Flight
Departure এর পর উদ্বৃত্ত টিকেটের বা আসনের কোনো মূল্য থাকেনা। উপরন্তু, বেশিভাগ ক্ষেত্রে
কিছু জরিমানা/চার্জ সাপেক্ষে টিকেটের মূল্য
যাত্রীকে ফেরত দেয়া হয়।
Higher
Fixed Cost/Low Marginal Cost:
এয়ারক্রাফ্টের ক্রয়, লিজ, রক্ষণাবেক্ষন, স্টাফ স্যালারি, ট্রেইনিং ইত্যাদি ফিক্সড কস্ট অনেক বেশি। এছাড়াও অন্যান্য Operational
Cost (Aeronotical & Non-Aeronotical Charges) খুবই বেশি। এয়ারক্রাফ্টের ক্রয়,
লিজ, রক্ষণাবেক্ষন, স্টাফ স্যালারি, ট্রেইনিং ইত্যাদি ফিক্সড কস্ট অনেক বেশি। এছাড়াও অন্যান্য Operational Cost (Aeronotical
& Non-Aeronotical Charges) খুবই বেশি। সেই তুলনায় মার্জিনাল খরচ কম। একজন যাত্রী
বাড়লে অতিরিক্ত খরচ খুবই কম। এজন্য এয়ারলাইন গুলো Dynamic Pricing করে, যাতে
Diversified Type - এর যাত্রীকে Accomodated করে সর্বোচ্চ আসন বা টিকেট বিক্রয় সম্ভব
হয় এবং সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করা যায়।
চাহিদা
ও যোগানের সামঞ্জস্যতার অনিশ্চয়তা:
এয়ার ট্রাভেলের বা টিকেটের চাহিদা Seasonal, Event Driven এবং হটাৎ পরিবর্তনশীল। যেমন:
ঈদ, বড়দিন, অলিম্পিক, বিশ্বকাপ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। বেশিভাগ ক্ষেত্রে অন্যান্য
পণ্য চাহিদা সাপেক্ষে যোগান বাড়ানো ও ভবিষ্যতের উচ্চ চাহিদাকে সামনে রেখে সংরক্ষন করে
রাখা সম্ভব। কিন্তু এয়ারলাইন-এর জন্য একই ফ্লাইট-এ আসন বৃদ্ধিকরা সম্ভব না। অথবা চাহিদার
সাথে সাথে সামঞ্জস্যতা বজায় রেখে তৎক্ষণাৎ ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা সম্ভব না।
নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ (Regulations): এয়ারলাইন গুলো খুবই নিবিড় ভাবে ICAO, IATA ইত্যাদি আন্তর্জাতিক Regulatory Organization দ্বারা পরিচালিত হয়। আবার কোনো নির্দিষ্ট Route -এর সাথে সংশ্লিষ্ট দেশসমূহের এয়ারলাইন ও এয়ারলাইন মার্কেট ওই দেশসমূহের সরকারী নিয়ন্ত্রণ , Airport Regulations, দ্বিপাক্ষিক এয়ার সার্ভিস এগ্রিমেন্ট, সেফটি ও সিকিউরিটি ল'জ দ্বারা পরিচালিত হয়।
--অন্য কোনো পণ্যের বাজারে এতো এতো জটিল আন্তর্জাতিক
নীতি ও নিয়ম কানুন থাকেনা।
জটিল মূল্য নির্ধারণী প্রক্রিয়া : এয়ারলাইন-এ Yeild Management পরিচালিত হয় Dynamic Pricing মাধ্যমে। এর ফলে একই ফ্লাইট-এ একই আসন বা সুযোগ সুবিধার বিপরীতে যাত্রীগণ ভিন্ন ভিন্ন মূল্য পরিশোধ করে।
--অন্যান্য পণ্যের বাজারে একই মানের পণ্যের একটি নির্দিষ্ট মূল্য থাকে।
ভিন্ন ধরণের প্রতিযোগিতা: এয়ারলাইন-এর প্রতিযোগিতা শুধু মূল্য নির্ভর নয়। রুট, নেটওয়ার্ক, ফ্লাইট শিডিউল, সেফটি রেকর্ডস, সার্ভিস কোয়ালিটি, লয়ালিটি প্রোগ্র্যাম ইত্যাদি দিয়ে প্রতিযোগিতা হয়।
--বাজারের অন্যান্য পণ্যের প্রতিযোগিতা এতটা ডাইনামিক নয়।
উচ্চমূল্যের
সেবা: উচ্চমূল্যের সেবা
হওয়ার কারণে মার্কেটের অন্যান্য পণ্যের মতো
এই সেবা বেশিভাগ ক্ষেত্রে সুলভ নয়। ক্রেতাগন বেশিভাগ ক্ষেত্রে অতীব জরুরি প্রয়োজনেই
এই সেবা গ্রহণ করেন।
বিক্রয়
পদ্ধতি : টিকেট বা আসন
বিক্রয় Online বা Internet Network ভিত্তিক Reservation Software দ্বারা পরিচালিত হয়
যা অত্যন্ত ও নিয়মতান্ত্রিকও বটে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন